
ছাগল বাগানের গাছ খেয়ে নেওয়ার প্রতিবাদ করায় কৃষককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে মদ ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বজবজের বইতা গ্রামের মণ্ডলপাড়ায়।
অভিযোগ দীর্ঘদিন ধরেই গোপাল মণ্ডলের বাগানে গাছ খেয়ে নিচ্ছিল রামপ্রসাদ নামে এক মদ ব্যবসায়ীর পোষা ছাগল। তারই প্রতিবাদ করেছিল গোপাল মণ্ডল। অভিযোগ এরপরেই রামপ্রসাদ গোপাল মণ্ডলের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে বজবজের খড়িবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে, সেখান থেকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গোপাল মণ্ডলের। এপররেই পুলিশে রামপ্রসাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়।
এরপরেই রামাপ্রসাদের মদের ঠেকে হানা দেয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় বেশকিছু মদের বোতল। অভিযুক্ত রামপ্রসাদ এলাকায় বেআইনি মদের ব্যবসা চালায় বলে অভিযোগ।








