তারকেশ্বরে কৃষককে পিটিয়ে খুন

0
116
ছবি সৌজন্যে : নিজস্ব

মালদা সহ রাজ্যের পরপর খুনের ঘটনার মধ্যে এবার হুগলির তারকেশ্বরেও পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। সামান্য বচসায় বছর ৬০-র রাখাল চন্দ্র ঘোষকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে আলু চাষের সঙ্গে যুক্ত রাখালচন্দ্র ঘোষ ও তাঁর ছেলে শনিবার রাতে তারকেশ্বরের পাঁচগেছিয়া থেকে আলু কিনে ইঞ্জিন ভ্যানে করে পিসারয়ার যাচ্ছিলেন। সেই সময় রাস্তার পাস দেওয়া নিয়ে বচসা শুরু হয়। সেইসময় ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেল দিয়ে রাখাল ঘোষের মাথায় মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাখাল ঘোষকে নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ যেতেই দোষীদের শাস্তির দাবিতে সরব হন এলাকার মানুষ।

ছেলের কাজেরও দাবি তোলেন তাঁরা। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানিয়েছেন পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের রেয়াত করা হবে না।