মাঠের মধ্যে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কৃষকের

0
185
ছবি সৌজন্যে : নিজস্ব

মাঠের মধ্যে ঝুলে থাকা হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে কৃষকের। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে মালদার গাজোলে।

জানা গিয়েছে মালদার গাজোলের রানিগঞ্জের ক্যানবোনা এলাকায় আহোড়া বিল মাঠ এলাকায় নিজের জমিতে চাষ করছিলেন বছর ৫৫-র ভরত মণ্ডল। ওই মাঠের ওপর দিয়েই হাই ভোল্টেজের তার গিয়েছে। সেখান থেকেই একটি তার মাঠের মধ্যে ঝুলছিল বলে অভিযোগ।

তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ভরত মণ্ডলের। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা।