ঋণ নিয়ে আলু চাষ, বিষ খেয়ে আত্মঘাতী চাষী 

0
102
ছবি সৌজন্যে : নিজস্ব

মোটা টাকা ঋণ নিয়ে আলু চাষ করার পর বৃষ্টিতে জমির সব আলু পচে নষ্ট হয়ে যাওয়ায় বিষ খেয়ে আত্মঘাতী চাষি। মালদার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আত্মঘাতী আলুচাষীর নাম বিপতি রাজবংশী। পরিবার সূত্রে জানা গেছে, বিপতি রাজবংশীর নিজের এক বিঘা জমি রয়েছে। সেই জমি সহ ঠিকায় নেওয়া আর ৪ বিঘা জমিতে তিনি এই বছর মোটা সুদে মহাজনের কাছে ঋণ নিয়ে, সারের দোকানেও দেনা করে সার নিয়ে আলু চাষ করেন। জমির ফসল তুলে সমস্ত ধারদেনা পরিশোধ দিয়ে লাভের মুখ দেখার আশায় ছিলেন। কিন্তু সমস্ত আশায় জল ঢেলে দেয় গত শুক্রবার ও শনিবারের বৃষ্টি।

চরম হতাশাগ্রস্ত হয়েই সোমবার গভীর রাতে বাড়িতেই জমিতে দেওয়া বিষ খেয়ে তিনি আত্মঘাতী হন, বলেই দাবি তাঁর পরিবারের।মৃত আলু চাষের পরিবারের পাশে এসে দাঁড়ান মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা।