ঘাটাল মাস্টার প্ল্যানে জমি দিতে সহমত কৃষকরা

0
107
ছবি সৌজন্যে : নিজস্ব

ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম বৈঠক জমি দিতে সহমত কৃষক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। লোকসভা নির্বাচনে সাংসদ অভিনেতা দেবের প্রতিশ্রুতি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান।

কিছুদিন আগে ঘাটালবাসীকে বন্যার হাত থেকে বাঁচাতে ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন-র অর্থ ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কয়েকটি ধাপে শুরু হয়েছে ঘাটাল মাস্টার রূপায়ণের কাজ। ঘাটাল পুরসভার ৯ নম্বর শ্রীরামপুর গুরুদাস নগর এলাকার প্রশাসনিক বৈঠকে কৃষক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা জমি দিতে সহমত পোষণ করেন।

ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ড শ্রীরামপুর এলাকার কৃষক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের সাথে ঘাটাল মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণের বৈঠক করেন।