কৃষক লিগ, ফাইনালে উঠে জবাব দিলেন এনরিকে

0
125
ছবি সৌজন্যে : এক্স

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আর্সেনালকে ৩-১ গোলে,অ্যাগ্রিগেট হারিয়ে ফাইনালে উঠেছে পিএসজি। এই কৃতিত্বের পর লিগ ওয়ানকে অবমূল্যায়নকারীদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি বলেছেন, হ্যাঁ, আমরাই সেই কৃষকদের লিগ,যারা এবার ফাইনালে খেলবে।

উল্লেখ্য, সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ গোলে জয়ের পর ফিরতি লেগে নিজেদের ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ২-১ ব্যবধানে জয় পায় পিএসজি।ম্যাচে পিএসজির হয়ে গোল করেন ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমি।আর্সেনালের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন বুকায়ো সাকা।এই জয়ে অ্যাগ্রিগেট স্কোর দাঁড়ায় ৩-১। এর মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনাল,চারটি ইংলিশ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠল পিএসজি।ম্যাচের পর সাক্ষাৎকারে এনরিকে বলেছেন, কৃষক লিগ, তাই না? আমরা তো কৃষক লিগ।কিন্তু দারুণ লাগছে সবাই আমাদের খেলার ধরন, মানসিকতা আর পেশাদারত্বের প্রশংসা করছে।

আর্সেনাল ভালো খেলেছে, আমরাও কষ্ট পেয়েছি, কিন্তু দুই লেগে আমরাই বেশি গোল করেছি, এটাই আসল।উল্লেখ্য,জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে থাকা ম্যাচে ৪-২ ব্যবধানে জয়কেই সিজনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন এনরিকে।তিনি বলেছেন, চ্যাম্পিয়নস লিগ জিততে চাইলে ভালো গোলরক্ষক আর রক্ষণভাগ দরকার।