
গত ১১ বছরে কৃষককল্যাণে কেন্দ্র সরকারের বিভিন্ন উদ্যোগ কৃষকদের জীবনযাত্রায় বিপুল পরিবর্তন এনেছে এবং কৃষিক্ষেত্রে এক সামগ্রিক রূপান্তর ঘটিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, কৃষক ভাই-বোনেরা একসময় ছোট ছোট চাহিদার জন্যও ঋণ নিতে বাধ্য হতেন।
কিন্তু গত এক দশকের বেশি সময় ধরে কেন্দ্রে বিজেপি সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে, তা তাঁদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। তিনি পিএম কিষান সম্মান নিধি এবং কিষান ফসল বীমা স্কিমের কথা তুলে ধরে জানিয়েছেন, এই কর্মসূচিগুলো কৃষকদের কল্যাণের জন্য গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এছাড়া ন্যূনতম সহায়ক মূল্য ধারাবাহিকভাবে বাড়ানোর ফলে কৃষকেরা তাঁদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন এবং সেইসঙ্গে তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, তাঁর সরকারের কাছে দেশের পরিশ্রমী কৃষকদের সেবা করা একটি বিশেষ গৌরবের বিষয়।
