
সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় মারা সিআইএসএফ জওয়ানের সমর্থনে প্রতিবাদ করবেন কৃষকরা। একাধিক কৃষক সংগঠনের দাবি, যেন অভিযুক্তের বিরুদ্ধে কোনও অযৌক্তিক পদক্ষেপ করা না হয়।
৯ জুন একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন কৃষকেরা।জানা গিয়েছে, পাঞ্জাবের মোহালির রাস্তায় নেমে রবিবার প্রতিবাদ জানাবেন কৃষকেরা। ইনসাফ যাত্রার আয়োজন করা হয়েছে। কৃষক সংগঠনগুলির দাবি, বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্তের প্রয়োজন। শুক্রবার সম্মিলিত কিষাণ মোর্চা, কিষাণ মজদুর মোর্চার তরফে জানানো হয়েছে, তারা কুলবিন্দর কৌরের সমর্থনে তাঁর পাশে দাঁড়িয়েছে।অন্যদিকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, কেউ ভোট দেয়, কেউ থাপ্পড় দেয়। আসলে কী হয়েছে, তিনি জানেন না। কনস্টেবল যদি বলে থাকেন যে, তাঁর মা আন্দোলনে বসেছিলেন, তা হলে তা সত্যি। যদি তাঁর মা কৃষকের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন এবং কেউ তাঁর বিরুদ্ধে কিছু বলেন, তাহলে ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক।কৃষক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাঁরা ভারতেরই ছেলে-মেয়ে। কেউ যদি ভারত মাকে অপমান করে এবং তাতে কেউ ক্ষুব্ধ হয়, তা লে তা ভাবার বিষয়।
