
প্রজাতন্ত্র দিবসে দেশজুড়ে ট্রাক্টর মিছিলের ঘোষণা করেছেন আন্দোলনকারী কৃষকরা। পাঁচ দফা দাবিতে ফের পথে নামছেন কৃষকরা।
আগামী একমাসে দেশজুড়েই একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন কৃষকরা।কৃষকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৩ জানুয়ারি দেশের গ্রামে গ্রামে নতুন কৃষি নীতির খসড়া পোড়াবেন কৃষকরা। দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হবে। ২৬ জানুয়ারি অর্থাৎ সাধারণতন্ত্র দিবসে দেশজুড়ে ট্রাক্টর মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে কৃষকদের সংগঠন সংযুক্ত কিষান মোর্চা অরাজনৈতিক। ওইদিন ফের পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা রাজধানী দিল্লিতে প্রবেশ করতে পারেন।এখনও পাঞ্জাব-হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্রবিরোধী বিক্ষোভে কৃষকরা। কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল এখনও অনশনে রয়েছেন।এখনও এমএসপির আইনি স্বীকৃতি-সহ মোট পাঁচটি দাবিতে আন্দোলন করছেন কৃষকরা।
দীর্ঘদিন এমনকী সুপ্রিম কোর্টও কৃষকদের বিক্ষোভ নিয়ে কেন্দ্রকে নিঃসহান করেছে। শীর্ষ আদালত একপ্রকার বলে দিয়েছে, কৃষক আন্দোলন দমন করার কোনও সদিচ্ছাই সরকারের নেই। এই পরিস্থিতিতে ফের পথে নামছেন কৃষকরা।
