
শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি ঝরানো বা ওজন কমানো অনেকের কাছেই এখন খুবই গুরুত্বপূর্ণ কাজ। যদিও বাড়তি মেদ ঝরানো মোটেও মুখের কথা নয়। এর জন্য মানতে হবে কঠোর নিয়ম।
ডায়েট থেকে শুরু করে ওয়ার্কআউট টাইম, পর্যাপ্ত ঘুম, জীবনযাপন এবং আরো অনেক কিছু এই ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তবে ঘরোয়া কিছু উপায় রয়েছে, যাতে ওজন হ্রাসের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। সেই কাজের মধ্যে অন্যতম সঠিক খাবার খাওয়া। আসলে সঠিক খাবার বিপাক বৃদ্ধিতে সহায়তা করে, অবশেষে ওজন কমাতে সহায়তা করে।দিনের শুরুতে সঠিক খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি শরীরকে পুরো দিনের জন্য সেট করে। এমন কিছু খাবার রয়েছে, যা ওজন কমানোর জন্য খালি পেটে খেতে হবে। এক গ্লাস গরম জল ও লেবু দিয়ে দিন শুরু করতে পারেন।লেবু জল বিপাক হার বাড়ায় এবং হজমে উন্নতি করতে সহায়তা করে। লেবুর অম্লতা পিত্ত উৎপাদন বাড়িয়ে দেয়, যা শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে। এ ছাড়া জল দীর্ঘ রাতের বিশ্রামের পরে শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। আবার,অ্যাপল সিডার ভিনেগার রক্তে শর্করার মাত্রায় ভারসাম্য রাখতে সাহায্য করে। এটি বিপাক হার বাড়িয়ে তোলে।যার ফলে চর্বি গলানো অনেক সহজ হয়। এটি খিদে নিবারণ করতে এবং সারা দিন খিদে কমাতে সাহায্য করে। সেজন্যে এক গ্লাস জলেতে এক টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে খালি পেটে পান করুন, এতে ওজন কমবে খুব তাড়াতাড়ি। আবার,ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, বিশেষত বিটা-গ্লুকান, যা দীর্ঘ সময়ের জন্য পেট ভরে রাখে। খালি পেটে ওটস খেলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল হয়। এতে শক্তি বাড়ে। ওদিকে,গ্রিন টিতে ক্যাটচিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বিপাক হাড় বাড়ায়। মেদ ঝরাতে সহায়তা করে বলে বিশ্বাস করা হয়। খালি পেটে এক কাপ গ্রিন টি পান করলে ফ্যাট বার্ন হয়, এতে দ্রুত ওজন হ্রাস পায়।
আর,দই প্রোটিন ও প্রোবায়োটিক সমৃদ্ধ। প্রোটিন পেশি তৈরি করতে সাহায্য করে এবং পেট ভরিয়ে রাখে। যখন প্রোবায়োটিকগুলো অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে, তখন বিপাক হার আরো ভালো হয়, হজমশক্তিরও উন্নতি ঘটে।








