বেলঘরিয়া এক্সপ্রেসে স্কুটিতে লরির ধাক্কা, মৃত বাবা-মা-মেয়ে

0
170
ছবি সৌজন্যে : নিজস্ব
বেলঘরিয়া এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-মা-মেয়েকে পিষে দিল লরি। জানা গিয়েছে দক্ষিণেশ্বরের দিক থেকে মেয়েকে নিয়ে এয়ারপোর্টের দিকে স্কুটিতে যাচ্ছিলেন দম্পতি।
অভিযোগ মালঞ্চের কাছে পিছন থেকে তাদের স্কুটিতে ধাক্কা মারে লরি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনজনই। অভিযোগ তখনই লরির চাকা তিনজনের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা-মা-মেয়ের। দেহগুলো বারাসত হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘাতক লরিটিকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে ওই দম্পতির বাড়ি বিশরপাড়ায়। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে অটোমেটেড সিগন্যালিং সিস্টেম রয়েছে। তা অনেক সময় কাজ করে না।
তাছাড়া ওই এলাকায় আলোও ঠিকমত চলে না জ্বলে না। দুর্ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়।