
স্কুলে নিয়ে যাওয়ার সময় ট্যাক্সির ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে টালা ব্রিজের কাছে পাইকপাড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , প্রতিদিনের মত মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ মেয়ে মিশিকাকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন অমিত কুমার শাহ।
অভিযোগ সেই দূরন্ত গতিতে একটি ট্যাক্সি বাবা-মেয়েকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই পড়ে থাকে বাবা-মেয়ে এরপর ২ জনকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর গাড়ি চালিয়ে পালিয়ে যায় চালক। পরে চিত্পুর থানার পুলিশ চালককে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় ট্যাক্সিটিকেও। পরিবারের তরফে খবর অমিত কুমার শাহ রাজ্য বিদু্যত্ পর্ষদের কর্মী। ছোট্ট মিশিকা আগরপাড়া বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনে পড়ত। ২২ নভেম্বরেই তাঁর ৫ বছর পূর্ণ হত।
সেই কথা ভেবে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক টিম।
ছবি সৌজন্যে : নিজস্ব







