
এক সময়ে বিত্তশালী থেকে হতদরিদ্র অবস্থা। ঋণের দায়ে সপরিবারে আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির চন্দননগরে। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বৃদ্ধ দম্পতি এবং তাঁর মেয়ে।
আশঙ্কাজনক অবস্থায় বছর ৮৭-র একেন্দ্রনাথ দাস এবং তাঁর মেয়ে বছর ৪৩ শর্মিষ্ঠা দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃত্যু হয়েছে একেন্দ্রনাথ দাসের স্ত্রী বছর ৮৩-র সুনীতা দাসের। শর্মিষ্ঠাই জানিয়েছেন আর্থিক অনটনের কারণে তাঁরা ঘুমের ওষধ খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন একসময়ে দাস পরিবার খুবই বিত্তশালী ছিল। কোলিয়ারিতে তাঁদের পারিবারিক ব্যবসা ছিল। তবে এখন আর্থিক অনটনে ছিলেন।
