
ডায়মন্ডহারবারের উস্তিতে ১৪ বছরের নাবালিকা মেয়েক ধষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। নিযাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রামে হানা দিয়ে অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ দিন আগে নাবালিকা কন্যাকে একা বাড়িতে কাঁদতে দেখে সন্দেহ হয় তার মায়ের। জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি জানায় তার বাবা বহুবার তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এর পরেই অভিযুক্তের স্ত্রী উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে। অন্য দিকে, নির্যাতিতা নাবালিকাকে ডায়মন্ড হারবার মহিলা থানার সহযোগিতায় উদ্ধার করে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নির্যাতিতার মা ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
