
বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের দেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। ঘটনার জেরে শোরগোল পড়েছে হাওড়ার বেলুড়ের ঠাকুরনপুকুর এলাকায়। পুলিশের অনুমান বাবা, ছেলে দুজনেরই আত্মহত্যা করেছেন।
জানা গিয়েছে শনিবার সকালে বছর ৭৫-র সুভাষ পালের দেহ বাড়ির কাছে একটি গাছে ঝুলছিল। স্থানীয়রা দেখতে পেয়ে ছেলে সুভাষকে খবর দিতে বাড়িতে যান। কিন্তু বাড়িতে ঢুকে বছর ২৮-র অজিতেরও ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। সিলিং ফ্যানে ঝুলছিল অজিত পালের দেহ। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরে বাবা-ছেলে আত্মঘাতী হয়েছেন।
অনুমান প্রথমে ছেলে আত্মহত্যা করেছেন, সেটা দেখে বাড়ির বাইরে গিয়ে পুকুরধারে গাছে গলায় ফাঁস দিয়েছেন বৃদ্ধ বাবা। অজিত একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। ঠিক কি কারণে মৃত্যু তা স্পষ্ট নয়।
