৩ সন্তানকে চৌবাচ্চায় ফেলে খুন বাবার!

0
66
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
ধাক্কা মেরে তিন মেয়েকে জলের ট্যাঙ্কে ফেলে খুনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেডি জেলায়। শনিবার জলের ট্যাঙ্ক তথা একটি চৌবাচ্চা থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধারের পরেই ঘটনাটি প্রকাশ্যে আসে।
জানা গিয়েছে, শনিবার বাবার সঙ্গে একটি মুদি দোকানে থেকে খাবার কিনতে গিয়েছিল ওই তিন শিশু, কিন্তু আর বাড়িতে ফিরে আসেনি। শিশুদের বাড়িতে ফিরে না আসায় কয়েক ঘন্টা পর স্বাভাবিকভাবেই তাঁদের পরিবারের চিন্তা হয়।
এবং তাঁদের খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরেও শিশুদের না পাওয়া গেলে পুলিশের কাছে একটি নিখোঁজ মামলা দায়ের করে তাঁদের পরিবার। পুলিশ তাঁদের খুঁজে বের করার জন্য তিনটি বিশেষ দল গঠন করে তল্লাশি অভিযান শুরু করেন। অবশেষে তাঁদের বাড়ির কাছেই একটি চৌবাচ্চা বা জলের ট্যাঙ্কে তল্লাশি শুরু চালিয়ে দুটি শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ৮ বছর বয়সী আরেক শিশুকন্যার দেহ উদ্ধার হয়।