
মহারাষ্ট্রের লাতুরে চার বছরের মেয়েকে স্ত্রীর শাড়ি পেঁচিয়ে খুন করেছেন তার বাবা। নৃশংস এই ঘটনায় অভিযুক্ত বালাজি রাঠোরকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, সারাদিন মদের নেশায় ডুবে থাকতেন বালাজি। তার কাছে চকোলেট খাওয়ার বায়না করেছিল একরত্তি শিশুটি। মদের নেশা কেটে যাওয়ায় রাগে মাথায় মেয়েকে মেরেই ফেলেন বালাজি। বালাজির মদ্যপান নিয়ে পরিবারে নিত্য অশান্তি লেগেই থাকত।
ঝগড়া অশান্তির জেরেই বাড়ি ছেড়ে চলে যান স্ত্রী। বাপের বাড়িতে থাকছিলেন তিনি। চার বছরের মেয়েকে রেখে গিয়েছিলেন স্বামীর কাছে। একমাত্র মেয়েকে খুন করায় স্বামীর ফাঁসির সাজা দাবি করেছেন বালাজির স্ত্রী।
