রাফাহতে রুটির খোঁজে গিয়ে প্রাণ হারালেন ছয় সন্তানের বাবা

0
157
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
একটুকরো রুটির খোঁজে গিয়ে ইজরায়েলের গুলিতে প্রাণ হারিয়েছেন ছয় সন্তানের বাবা হোসাম ওয়াফির। দক্ষিণ গাজার নাসের হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। রবিবার রাফাহতে খাবারের খোঁজে যাওয়ার পথে ইজরায়েলি গুলিতে প্রাণ হারিয়েছিলেন ৩১ জন।
তাঁদের মধ্যে ছিলেন হোসাম ওয়াফিও। জানা যাচ্ছে, হোসাম তার ভাই ও ভাগ্নেকে সঙ্গে নিয়ে রাফাহর নবনির্মিত একটি ত্রাণকেন্দ্রে গিয়েছিলেন।
পরিবারের দাবি, সেই সময় তাদের লক্ষ্য করে ড্রোন থেকে গুলি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেক ২ টো থেকে ৪ টের মধ্যে রাফাহর আল-আলম জংশনে হাজার হাজার মানুষ ত্রাণ সংগ্রহের আশায় ভিড় জমিয়েছিলেন। সেই সময়েই শুরু হয় গুলিবর্ষণ।