গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata নিক্কো পার্কে যুবকের মৃত্যু: গাফিলতির অভিযোগ

    নিক্কো পার্কে যুবকের মৃত্যু: গাফিলতির অভিযোগ

    0
    183
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নিক্কো পার্কের ভিতর ওয়াটার পার্কে নায়াগ্রা ফলসে যুবকের রহস্যমৃত্যুতে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় গাফিলতির অভিযোগ দায়ের করেছে পরিবার।

    ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তাঁরা। নিক্কো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে বিধাননগর দক্ষিণ থানা। বন্ধুর জন্মদিন পালন করতে গিয়েছিলেন রাহুল দাস। নিক্কো পার্কে বন্ধুদের সঙ্গে নায়াগ্রা ফলসের স্নানের সময় অসুস্থ বোধ করেন। জ্ঞান হারালে বন্ধুরাই চ্যাংদোলা করে তাঁকে নিচে নামিয়ে নিয়ে আসেন। রাহুলের বাবার অভিযোগ ছেলের বন্ধুরা বলেছেন সাহায্য চেয়েও পাওয়া যায়নি। অক্সিজেনের ব্যবস্থা ছিল না। ছিলেন না কোনও চিকিৎসকও। একজন নার্স প্রাথমিক ট্রিটমেন্ট করেন। বন্ধুরা সিপিআর দেওয়ার চেষ্টা করে। স্ট্রেচারও ছিল না। হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও গাফিলতির অভিযোগ মানতে নারাজ নিক্কো পার্ক কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার ফুটেজ সামনে এনে এমনই দাবি করেছেন তাঁরা।

    নিক্কো পার্কের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন চিকিৎসকের অফ ডে থাকায় প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ছিলেন। তিনিই প্রাইমারি চিকিৎসা করেছেন। ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই সবকিছু অ্যারেঞ্জ করা হয়। প্রায় সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়াও হয়।