গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ছেলের সামনে বাবাকে গুলি করে খুন দিল্লিতে

    ছেলের সামনে বাবাকে গুলি করে খুন দিল্লিতে

    0
    121
    ছেলের সামনে বাবাকে গুলি করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির শাহদরার বিহারি কলোনি এলাকায়। জানা গিয়েছে, দীপাবলি উপলক্ষে বাড়ির সামনেই ছেলে ও ভাইপোকে নিয়ে বাজি পোড়াচ্ছিলেন আকাশ শর্মা নামে এক ব্যক্তি।
    আচমকাই ২জন বাইকে এসে আকাশ শর্মাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। রেহাই পায়নি আকাশ শর্মা ১০ বছরের ছেলেও। গুরুতর জখম অবস্থায হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। সূত্রের খবর, দুজন আততায়ী বাইকে চড়ে এসেছিল। তাঁদের মধ্যে এক জন বাইক থেকে নেমে আকাশ শর্মাকে প্রণাম করে সরাসরি গুলি চালিয়েছে । সামনেই ছিল তাঁর ছেলে ও ভাইপো। তাদের লক্ষ্য করেও গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আকাশ শর্মা  তাঁর ভাইপোকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা । জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আকাশ শর্মার ছেলে। ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

    দীর্ঘ দিন ধরে জমি নিয়ে তাঁদের সঙ্গে বিবাদ চলছিল বলেও জানিয়েছেন নিহতের স্ত্রী। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

     

    ছবি  সৌজন্যে : এক্স