বর্ধমানে ডিগ্রি ছাড়াই বাবা-ছেলের ডাক্তারি

0
739
ছবি সৌজন্যে : নিজস্ব

ডিগ্রি ছাড়াই চলছিল বাবা-ছেলের ডাক্তারি। বর্ধমানের ভুয়ো চিকিৎসক বাবা-ছেলে গ্রেফতার হতেই হতবাক এলাকার মানুষ। বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকায় তিনতলা বাড়ির নিচে চেম্বারে বাবা একে প্রসাদের নামের পাশে লেখা এমবিবিএস।

আর ঝেলে ডিকে দীপকের নামের পাশে লেখা জেনারেল ফিজিশিয়ান। কিন্তু বাবা ছেলে কেউই ডাক্তারি পাশ করেননি। তারপরেও কেউ কিছুটি টের পায়নি এতদিন। দুই ডাক্তার সম্পর্কে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ করেছিলেন স্থানীয় কয়েজন। এরইমধ্যে ২ দিন আগে একটি অনুষ্ঠানে বর্ধমানে বেসরকারি চিকিৎসা ব্যবস্থার বেনিয়মের অভিযোগ করে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বিধায়ক খোকন দাস। সিএমওএইচকে ঘেরাওয়ের হুমকি দেন তিনি। এরপরেই গ্রেফতার করা হয় দুই ভুযয়ো ডাক্তারকে। চিকিৎসকের রেজিস্ট্রেশন বা ক্লিনিকের নথি অভিযুক্তদের কাছে কিছুই পায়নি পুলিশ।

শুক্রবার যখন বাবা ছেলেকে গ্রেফতার করে পুলিশ তখনও বাড়ির বাইরে অপেক্ষায় ছিলেন বহু রোগী। জানা গিয়েছে ডাক্তারি ডিগ্রি ছাড়াই ক্লিনিক চালাচ্ছিলেন তাঁরা। ছোটখাটো অপারেশনও করা হত।