গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National হৃদরোগে আক্রান্ত বাবা, স্থগিত স্মৃতি মান্ধানার বিয়ে!

    হৃদরোগে আক্রান্ত বাবা, স্থগিত স্মৃতি মান্ধানার বিয়ে!

    0
    73
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মান্ধানা পরিবারে ছিল খুশির আমেজ। তবে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্মৃতির মান্ধানার বাবা শ্রীণিবাস মান্ধানা। যার জেরে বিবাহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

    আজই ছিল বিশ্বজয়ী মেয়ে স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ের দিন। জোরকদমে চলছিল প্রস্তুতি। বিয়ের বিভিন্ন আচার, আচরণ, গান, নাচের নানান ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল স্মৃতি মান্ধানার বিয়ে।

    সংবাদমাধ্যমকে স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র জানিয়ে দিলেন, স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাই এই সিদ্ধান্ত। জানা যাচ্ছে , মান্ধানার নিজ শহর সাঙ্গলিতে জরুরি পরিষেবার ব্যবস্থা করে মান্ধানার বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যার ফলে পরিবার এবং অতিথিদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ দেখা দেয়।