মৃত সদ্যোজাতকে ব্যাগে মুড়ে ৮০ কিমি পাড়ি বাবার

0
105
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বিনা চিকিৎসায় এক সদ্যোজাতের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের পালঘর জেলার মোখাদা-য়। অমানবিকতার এখানেই শেষ নয়। পয়সার অভাবে মৃত সদ্যোজাতকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ছিল না। বাধ্য হয়েই চোখের জলে নিজের সন্তানকে ৮০ কিলোমিটার পাবলিক বাসে প্লাস্টিকের ব্যাগে করে বহন করতে হয়েছে। তবে সৌভাগ্যক্রমে প্রসতি বেঁচে গিয়েছেন।
পরিবারের অভিযোগ, সরকারি চিকিৎসা পরিবহণ দ্রুত পৌঁছালে তাঁদের শিশুকে বাচানো যেত। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ দানা বেঁধেছে সাধারণের মনে, স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই ঘটনার জবাবদিহি চাওয়া হয়েছে। শনিবার ভোরে প্রসববেদনা অনুভব করেন বছর ২৬ এর ওই মহিলা। তাঁর স্বামী ১০৮ জরুরি অ্যাম্বুলেন্সে ফোন করলে জানানো হয় কোনও অ্যাম্বুলেন্স নেই।
এরপর সকাল ৮ টার সময় একাধিকবার জরুরি ভিত্তিতে ফোন করা হলেও কেউ এগিয়ে আসেনি। পরে কোনও উপায় না পেয়ে তাঁকে খোডালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তারপর মোখাদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। কিন্তু মোখাদা হাসপাতালে অস্ত্রোপচারে আগেই চিকিৎসকেরা জানান গর্ভেই তাঁর শিশু মারা গেছে। এরপর নাসিক হাসপাতালে জেলা হাসপাতালে রেফার করা হয়, সেখানে অস্ত্রোপচারের পর তিনি বেঁচে যান।