গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ফৌজা সিংয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অনাবাসী ভারতীয়

    ফৌজা সিংয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অনাবাসী ভারতীয়

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স

    গাড়ির ধাক্কায় পাঞ্জাবের কিংবদন্তী ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের মৃত্যুর ঘটনায় এক অনাবাসী ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে।

    ১১৪ বছর বয়সি ওই অ্যাথলিটের মৃত্যুর ৩০ ঘণ্টার মধ্যেই কর্তারপুর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অমৃতপাল সিং ধিলোকে। বাজেয়াপ্ত করা হয়েছে তার টয়োটা এসইউভি ফরচুনার। পুলিশের দাবি, ওই গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয় দৌড়বিদ ফৌজা সিংয়ের। পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই অনাবাসী ভারতীয় কানাডা থেকে ফিরেছেন। যে এসইউভি ফৌজা সিংকে ধাক্কা মারে, সেই গাড়ি অমৃতপালই চালাচ্ছিলেন।

    তাঁর বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ মামলা দায়ের হয়েছে।