
বছর দুয়েক আগে নিজের ছ’বছরের সন্তানকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই থেকে ভারতে আত্মগোপন করেছিলেন সিন্ডি রদ্রিগেজ় সিং, অন্তত তেমনটাই দাবি এফবিআই-এর।
মার্কিন গোয়েন্দা সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকার প্রথম দশে নাম ছিল সিন্ডির। মার্কিন মুলুকের টেক্সাসের সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে এফবিআই। সিন্ডির গ্রেফতারির খবরটি নিশ্চিত করেছেন এফবিআই-এর ডিরেক্টর কাশ পটেল। অভিযোগ, ২০২৩ সালে নিজের ছ’বছরের ছেলে নোয়েল রদ্রিগেজ় আলভারেজকে খুন করেছিলেন সিন্ডি।তার পর গা-ঢাকা দিয়েছিলেন ভারতে। ১০ বছরের কম বয়সি কাউকে খুনের অপরাধে টেক্সাস স্টেট পরোয়ানা এবং গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়ানোর অভিযোগে ফেডারেল পরোয়ানা জারি করা হয়েছিল সিন্ডির বিরুদ্ধে। ২০২৪ সালের অক্টোবর মাসে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। তা ছাড়া, ভারত সরকারের কাছে সিন্ডিকে প্রত্যর্পণের আবেদনও জানানো হয়। দু’বছর পর শেষমেশ ধরা পড়েছেন তিনি।জানা গিয়েছে, আমেরিকায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে সিন্ডিকে। উ
ল্লেখ্য ২০২৩ সালের ২০ মার্চ নিজের ছেলেকে খুনের ঘটনায় নাম জড়ায় সিন্ডির। এর পরেই স্বামী ও বাকি সন্তানদের নিয়ে আমেরিকা ছেড়ে পালিয়ে যান তিনি।






