
ভিসা নিয়ে কড়াকড়ির আবহে একজন বিদেশিও অবৈধ ভাবে আমেরিকায় ঢোকেননি। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এমনই নানা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গত সাত মাস ধরে, আমেরিকায় কোনও অবৈধ অভিবাসীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
সকলেই বলেছিল এটা একেবারেই অসম্ভব। কিন্তু আমেরিকা সেটা করে দেখিয়েছে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক যুদ্ধ থামিয়েছেন তিনি। এ ভাবে আটটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এদিকে, আচমকাই পদত্যাগ করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-র ডেপুটি ডিরেক্টর ড্যান বোঙ্গিনো।
আগামী জানুয়ারি মাসেই পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন একদা দক্ষিণপন্থী প্রাক্তন পডকাস্টার। কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে সরাসরি কিছু না বললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ড্যান।








