
ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে এফবিআইয়ের ডিরেক্টর পদে স্বীকৃতি দিয়েছে মার্কিন সেনেট। তাঁর পক্ষে ভোট পড়ে ৫১টি এবং বিপক্ষে ৪৯টি।
নির্বাচিত হওয়ার পরেই প্রেসিডেন্ট ট্রাম্পের সহকারী তথা হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফস ড্যান স্কাভিনো অভিনব পদ্ধতিতে অভিনন্দন জানিয়েছেন গুজরাতি বংশোদ্ভূত কাশকে। বলিউড স্টাইলে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্কাভিনো। বাজিরাও মস্তানি ছবির মলহরি নাচগানের ভিডিও পোস্ট কবে অভিনন্দন জানিয়েছেন নতুন সতীর্থ প্যাটেলকে।
রণবীর সিংয়ের মুখের ওপর কাশ প্যাটেলের মুখ বসিয়ে দিয়ে পোস্ট করেছেন স্কাভিনো। এর আগেও ড্যান স্কাভিনো ডোনাল্ড ট্রাম্পের মুখ রণবীরের মুখের ওপর বসিয়ে ২০১৫-য় এই ছবির একটি হিট গান পোস্ট করেছিলেন।






