
লস অ্যাঞ্জেলেসে হলিউডের বহু তারকা শিল্পীর বাড়ি দাবানলের আগুনের পুড়ে ছাই হলেও টিকে আছে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় অভিনেতা ব্যাটম্যানখ্যাত বেন অ্যাফ্লেকের বিলাসবহুল বাড়িটি।
ওই বাড়িটি এরই মধ্যে পরিদর্শন করেছে এফবিআই ও এবং লস অ্যাঞ্জেলস পুলিশের যৌথ একটি দল।৭ জানুয়ারিতে দাবানল ছড়িয়ে পড়লে নিজের বাড়ি ছেড়ে প্রাক্তন স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাসায় উঠেছেন অ্যাফ্লেক।গার্নারের বাড়িতে আশ্রয় নেওয়ার পর নিজের বাড়িটি বেন অ্যাফ্লেক একবার দেখেও এসেছেন। বাড়িটি বেন ছ’ মাস আগে কিনেছেন ২ কোটি ডলার খরচ করে।অ্যাফ্লেকের বাড়িতে পুলিশের আনাগোণা কেন? এমন প্রশ্নের উত্তরে এফবিআইয়ের জনসংযোগ বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন,তাদের গ্রাউন্ড ইন্টারসেপ্ট টাস্ক ফোর্সের কাছে খবর আছে যে, দাবানলভুক্ত এলাকায় অনুমোদন ছাড়া ড্রোন উড়ছে। দমকল কর্মীরা যখন আগুন নেভানোর জন্য আগুন নেভানোর এয়ারক্রাফট,সুপার স্কুপার ব্যবহার করছিল তখন একটি প্রাইভেট ড্রোন তাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছিল বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।তার ভাষ্য,ওই ড্রোনের খোঁজ পেতে এফবিআইয়ের সদস্যরা বেন অ্যাফ্লেকের বাড়িতে গিয়েছিলেন। যদি অভিনেতার বাড়িতে কোনও ক্লোজড সার্কিট ক্যামেরা থাকে তাহলে ড্রোনের ছবি পেতে ওই ক্যামেরার ভিডিও সংগ্রহ করা দরকার ছিল তাদের। এর মধ্যে ছবিতে দেখা গেছে তিন সন্তান ও জেনিফার গার্নারসহ বেন অ্যাফ্লেক হেঁটে যাচ্ছেন। এদিকে,শক্তিশালী বাতাসের কারণে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নিনির্বাপণকর্মীদের।
তার মধ্যেই স্যান্টা অ্যানা বাতাস ক্রমেই শক্তিশালী ঝড়ো বাতাস হয়ে উঠতে থাকায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরের কয়েকটি স্থানেও আগুনের গুরুতর হুমকির মুখে পড়েছে ৬০ লাখের বেশি মানুষ।






