
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে হত্যার পর সন্দেহভাজনের পালানোর ভিডিও প্রকাশ করেছে এফবিআই। এক মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেহভাজন আততায়ী ওই ব্যক্তির মাথায় টুপি, চোখে সানগ্লাস ও কালো লম্বা হাতাওয়ালা পোশাক পড়ে আছেন। তিনি ছাদের পাঁচিল দিয়ে দৌড়ে পালাচ্ছেন।
তারপর পাঁচিল থেকে নিচে ঝাঁপ দেন, আবার দৌড়ে পার্ক করা গাড়ির মধ্যে দিয়ে গিয়ে জঙ্গলে ঢুকে পড়েন। এদিকে হত্যাকারীর বিষয়ে তথ্য প্রদান ও ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকার তদন্তকারী গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ১০ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে সন্দেহভাজন ওই ব্যক্তি ছাদে ওঠেন।
তার পরে চার্লি কার্ককে গুলি করে হত্যার পর পালিয়ে গিয়েছে। পালানোর সময় ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ের কাছের এক জঙ্গলের মধ্যে ফেলে যান একটি বন্দুক এবং কার্তুজ। এফবিআই আরও জানিয়েছে, ছাদ এবং ফেলে দেওয়া অস্ত্রে হত্যাকারীর পা, হাত এবং আঙুলের ছাপ মিলেছে।
