গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Sports আয় বেড়েছে বার্সেলোনার

    আয় বেড়েছে বার্সেলোনার

    0
    101
    ছবি সৌজন্যে : এক্স

    টানা দ্বিতীয় সিজনে লোকসান হয়েছে বার্সেলোনার। তবে আয় বেড়েছে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের, কমেছে লোকসানের পরিমাণ। আগামী সিজনে লাভে ফেরার আশা করছে তারা। এবার বার্সেলোনা জানিয়েছে, ২০২৪-২৫ সিজনে কর দেওয়ার পর তাদের লোকসান হয়েছে ১ কোটি ৭০ লাখ ইউরো।

    আগের সিজনে তাদের কর-পরবর্তী লোকসানের পরিমাণ ছিল ৯ কোটি ১০ লাখ ইউরো।গত সিজনে বার্সেলোনার আয় ১০ কোটি ইউরো বেড়ে হয়েছে ৯৯ কোটি ৪০ লাখ ইউরো। গত কয়েক বছরের ভোগান্তির পর অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি দেখছে কাতালান ক্লাবটি। তাদের আয় বাড়ায় বড় ভূমিকা রেখেছে নাইকির সঙ্গে নতুন চুক্তি, মার্চেন্ডাইজিং পণ‍্য বিক্রি বৃদ্ধি, মাঠের পারফরম‍্যান্সে উন্নতি এবং অলিম্পিক স্টেডিয়ামে দর্শক বৃদ্ধি।বার্সেলোনা আশাবাদী, এই ধারা পরের সিজনে অব‍্যাহত থাকবে এবং আয় ১০০ কোটি ইউরো ছাড়িয়ে যাবে। কাম্প নউয়ে ফিরলে বাড়তি ৫ কোটি ইউরো আয়ের পাশাপাশি কর-পরবর্তী হিসাবে লাভের ব‍্যাপারেও আশাবাদী তারা।

    উল্লেখ্য,হোয়ান লাপোর্তা ২০২০ সালে সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে চলছে বার্সেলোনার আর্থিক পরিস্থিতির উত্থান-পতন। তিনি দায়িত্ব নেওয়ার প্রথম সিজন শেষে ক্লাবটির লোকসান ছিল ৪৮ কোটি ১০ লাখ ইউরো, যা মূলত করোনাভাইরাস মহামারির প্রভাব এবং বোর্ডের সিদ্ধান্তে কিছু সম্পদ বাতিল বা অবমূল‍্যায়নের জন‍্য।