
অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরার গাড়ি তল্লাশির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ‘অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নিয়েও নাকি হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে কমিশন। স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূলের অভিযোগ নির্বাচন কমিশনের সন্দেহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর মাধ্যমে টাকা পাঠানো হতে পারে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সহ তৃণমূল নেতামন্ত্রীদের গাড়িতে তল্লাশি চালাতে বলেছে কমিশন। তৃণমূলের দাবি এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। যে স্ক্রিনশট তৃণমূল প্রকাশ করেছে তাতে কয়েকটি নির্দেশের কথা রয়েছে। যাতে বলা হয়েছে কমিশন নাকি পুলিশ পর্যবেক্ষকদের কিছু নির্দেশ দিয়েছে। সেই নির্দেশে প্রথমে বলা হয়েছে মেডিক্যাল ক্যাম্পের আড়ালে টাকা বিলি করা হচ্ছে। নদিয়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, তেহট্ট, রানাঘাটা, কাকদ্বীপ মগরাহাট, ডায়মন্ডহারবার, ফলতা, লালবাগে যে সব রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে সেগুলো তল্লাশি করতে হবে। তৃণমূলের দাবি কমিশন জানিয়েছেন ঝাড়খণ্ড, বিহার এমনকি নেপাল দিয়েও টাকা ঢুকতে পারে। সেদিকে কড়া নজর রাখার বার্তা দেওয়া হয়েছে। তারপরেই কমিশন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নিয়ে নির্দেশ দিয়েছে হোয়াটসঅ্যাপে।
এদিকে অর্থপাচার মামলায় আইপ্যাকের আরেক ডিরেক্টর প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে তলব করেছে ইডি। ১৫ তারিখ তাঁদের দিল্লির ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছে।



