গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ছত্তীসগঢ়ে তাপবিদ্যুৎ প্রকল্পে বিস্ফোরণে অনেকের মৃত্যুর আশঙ্কা

    ছত্তীসগঢ়ে তাপবিদ্যুৎ প্রকল্পে বিস্ফোরণে অনেকের মৃত্যুর আশঙ্কা

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    ছত্তিশগড়ের সক্তী জেলায় বেদান্ত শিল্পগোষ্ঠীর একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে অন্তত চার জন শ্রমিক নিহত হয়েছেন। ১৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি, আশঙ্কা করা হচ্ছে যে কিছু শ্রমিক দুর্ঘটনাস্থলে আটকে পড়েছেন।

    ফলে মৃতের তালিকা দীর্ঘতর হতে পারে আশঙ্কা করা হচ্ছে।প্রাথমিক তথ্য অনুযায়ী,মঙ্গলবার দুপুরে সক্তী জেলার সিংহিতারাই গ্রামের বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসন এবং পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। জেলার পুলিশ সুপার প্রফুল ঠাকুর বলেছেন, চার জন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

    আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, এখনও বেশ কয়েক জন শ্রমিক শ্রমিক বয়লার রুমের ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছে। বেদান্ত গোষ্ঠীর তরফে একটি বিবৃতিতে শ্রমিকৃমৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করে বলা হয়েছে, বিস্তারিত ভাবে তথ্য যাচাই করা হচ্ছে এবং অংশীদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।