বাঘের ভয়ে শিঁকেয় পড়াশোনা, ছাত্রছাত্রীদের অপেক্ষায় শিক্ষক

0
550
ছবি সৌজন্যে : নিজস্ব

সপ্তম দিনেও ধরা যায়নি বাঘিনী জিনতকে। উল্টে শীতভ্রমণে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়া ঘুরে বাঁকুড়ায় পৌঁছেছে জিনত। আর তাঁর ভয়ে পড়াশোনা শিঁকেয় উঠেছে বাঁকুড়ার রানিবানের গোপালপুরে প্রাইমারি স্কুলে।

শিক্ষকরা এলোও দেখা নেই ছাত্রছাত্রীদের। বন্ধ রাখা হয়েছে মিড ডে মিল। শিক্ষকরা জানাচ্ছেন স্কুলের ৩০০ থেকে ৪০০ মিটারের মধ্যেই রয়েছে জিনত। ভয়ে অভিভাবকরা শিশুদের স্কুলে পাঠাচ্ছে না। বাধ্য হয়ে স্কুল রুমে বসেই সময় কাটাচ্ছেন ৩ শিক্ষক।

বাঘের ভয়ে কাটা বাসিন্দারাও। বিকেল হতে হতেই কার্যত শুনশান হয়ে যাচ্ছে এলাকা। বিকেল থেকেই ঘরের মধ্যে কাটাতে হচ্ছে বাসিন্দাদের।