ভয় আউট, ভরসা ইন: রাজ্যপাল

0
33
ছবি সৌজন্যে : এক্স

তোলাবাজি থেকে মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। বিধানসভায় নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশনের শুরু দিনে ভাষণে এমনই বক্তব্য রাজ্যপাল আর এন রবি-র।

তিনি স্পষ্ট করেছেন নতুন সরকারের প্রধান এবং প্রথম লক্ষ্যই হল রাজ্য থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও তোলাবাজিকে শিকড় থেকে উপড়ে ফেলা। পশ্চিমবঙ্গে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং সব ধরণের তোলাবাজি, সিন্ডিকেটরাজ বন্ধ করা। তিনি আরও বলেছেন রাজ্যের সীমান্ত সুরক্ষাকে নিশ্ছিদ্র করতে এবং অনুপ্রবেশ বন্ধে বর্তমান সরকার পরোপুরি দায়বদ্ধ। পাশাপাশি মহিলাদের ওপর হওয়া অত্যাচার রোধে প্রশাসন এবার থেকে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে।

মানব পাচার রুখতেও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। রাজ্যপাল আরও জানিয়েছেন সরকারি জমির অবৈধ দখলদারি যেমন রোখা হবে, তেমনই বিগত দিনে চলা বালি পাচার ও খানিজ সম্পদ লুঠ রুখতেও ব্যবস্থা নেওয়া হবে।