করোনার নতুন ঢেউয়ের আশঙ্কা, পশ্চিমবঙ্গেও বাড়ছে সংক্রমণ

0
112
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে ৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য বলছে ২৭৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
ফলে বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩০২। গত ২৪ ঘন্টায় সাত জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মহারাষ্ট্রের রয়েছেন চার জন। অন্যদিকে দিল্লি ও গুজরাটে সংক্রমণের সংখ্যা ৬৪। এরপরই রয়েছে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। সক্রিয় আক্রান্তের সংখ্যার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে কেরালা। এরপরই আছে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি।
এখনও পর্যন্ত অরুণাচলপ্রদেশে করোনা সংক্রমণের কোনও খবর মেলেনি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।