হোয়াটসঅ্যাপে পুরানো মেসেজ দেখার ফিচার

0
85
ছবি সৌজন্যে : এক্স

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন ফিচার অ্যাড করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এ নতুন ব্যবস্থায় হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটিংয়ে যোগ দিয়েই পুরানো মেসেজ দেখতে পারবেন নতুন সদস্যরা।

এতদিন হোয়াটসঅ্যাপের নিয়ম ছিল কোনো গ্রুপে যোগ দেওয়ার পর থেকে যেসব মেসেজ আসে কেবল সেগুলোই দেখা যায়। ফলে কোনো সচল বা ব্যস্ত গ্রুপে নতুন কেউ যোগ দিলে আগের আলোচনা বুঝতে বেশ সমস্যা হত তাদের।এ নতুন ফিচারে এখন গ্রুপে যোগ দেওয়ার আগের বিভিন্ন মেসেজও দেখতে পারবেন ইউজাররা। এতে পুরানো আলোচনা পড়ে সহজেই পুরো বিষয়টি বুঝে নেওয়া সম্ভব হবে।এখন থেকে গ্রুপে নতুন কেউ যোগ দিলে, গ্রুপের বর্তমান সদস্যরা চাইলে সাম্প্রতিক মেসেজগুলো নতুন সদস্যের কাছে পাঠানোর সুযোগ পাবেন। ফলে নতুন আসা ব্যক্তি আগের আলোচনা সম্পর্কে ধারণা নিতে পারবেন।এ ফিচারের আওতায় গ্রপের ডিফল্ট সেটিংয়ে আগের নিয়মই বহাল থাকবে, অর্থাৎ নিজে থেকে পুরানো মেসেজ দেখা যাবে না, যতক্ষণ না গ্রুপের কেউ এসব মেসেজ পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন।গ্রুপের অ্যাডমিনরা চাইলে নির্দিষ্ট কোনো গ্রুপের জন্য এ সুবিধাটি বন্ধ করে রাখতে পারবেন। অ্যাডমিন বা গ্রুপের সদস্যরা পুরানো ২৫ থেকে ১০০টি সাম্প্রতিক মেসেজ ফরোয়ার্ডের সুযোগ পাবেন। এসব মেসেজ পাঠানোর সময় গ্রুপের সবাইকে তা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।

এ ছাড়া এসব মেসেজ দেখতেও কিছুটা ভিন্ন হবে, যাতে সবাই বুঝতে পারে এগুলো ফরোয়ার্ড করা পুরানো মেসেজ।হোয়াটসঅ্যাপ বলেছে, এসব মেসেজও সাধারণ মেসেজের মতোই,এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে, অর্থাৎ প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বা হোয়াটসঅ্যাপ নিজেও এসব মেসেজ পড়তে পারবে না।