পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডে সভা, ১০ বাবরির কাজ শুরু : হুমায়ুন

0
118
ছবি সৌজন্যে : নিজস্ব

পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডে প্রথম জনসভা করবে জনতা উন্নয়ন পার্টি। ঘোষণা করেছেন হুমায়ুন কবির। হুগলির জাঙ্গিপাড়ায় ফুরফুরা শরিফে গিয়েছিলেন হুমায়ুন কবির সেখানে পীরজাদা সাফেরি সিদ্দিকির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ভরতপুরের বিধায়ক।

তবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে দেখা হয়নি। সেখান থেকে বেরিয়ে হুমায়ুন কবির বলেছেন পয়লা ফেব্রুয়ারি রবিবার ব্রিগেডে ১০ লাখ মানুষের জমায়েতের টার্গেট রয়েছে বলে জানিয়েছেন। ছাব্বিশের নির্বাচনে কার কার সঙ্গে জোট হচ্ছে সেই প্রশ্নে হুমায়ুন কবিরের জবাব ব্রিগেডের সমাবেশে চমক থাকবে।

একইসঙ্গে ১০ ফেব্রুয়ারি থেকে বেলডাঙায় বাবরি মসজিদের কাজ শুরু হওয়ার কথা ও জানিয়েছেন হুমায়ুন কবির। বেঙ্গালুরুর একটি সংস্থাকে দিয়ে মসজিদ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।