
দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতেই ফের সুদের হার কমিয়েছে ফেডারেল ব্যাঙ্ক। ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে আমেরিকার প্রধান আর্থিক প্রতিষ্ঠান।
মুদ্রাস্ফীতির পরিমাণ কমাতে চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার সুদের হার হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল ব্যাঙ্ক। যা ভারত-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের শেয়ার বাজারে প্রভাব ফেলেছে।বুধবার দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।এরপরেই সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে ফেডারেল ব্যাঙ্ক। সংস্থার চেয়ারম্যান জেরম পাওয়েলের কথায়, তাঁরা আর্থিক তথ্যগুলি ভালভাবে পরীক্ষা করে দেখবেন। ডিসেম্বরের বৈঠকে সুদের হার আরও কমানো যায় কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক সুদের হার কমানোয় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা পাবে ভারত।
এর জন্য কম সুদ দিতে হবে দিল্লিকে। তাছাড়া এই সিদ্ধান্তে আমেরিকার আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।
ছবি সৌজন্যে : এক্স








