
পরিচালকদের কাজ বন্ধের হুঁশিয়ারির মধ্যেও রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে অসহযোগিতার অবস্থানেই অনড় ফেডারেশন। টেকনিশিয়ানদের দাবি তাঁদের কেউ গজ বন্ধ করে চালে যাননি, বরং রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজে আপত্তি তুলেছেন।
রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অসহযোগিতা করার অভিযোগ করেছেন টেকনিশিয়ানরা। তাঁরা আরও বলেছেন কাজ বন্ধ করতে চান না তারা। কারণ এটাই রুজি রুটির সংস্থান। কিন্তু রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে নয়, ক্রিনেটিভ প্রোডিউসার হিসেবে কাজ করুন এমনটাই চান টেকনিশিয়ানরা। ফেডারেশনের তরফে আরও বলা হয়েছে আইন মেনে কেউ শ্যুটিং করলে কাজ করতে কোনও আপত্তি থাকার কথা নয়।
