গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle সব সময় খিদে খিদে ভাব

    সব সময় খিদে খিদে ভাব

    0
    144
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অনেকের সবসময় খিদে খিদে ভাব লেগে থাকে, আর শরীরে এনার্জি পেতে হলে খাবার না খেলেও চলে না।কারণ আমাদের কাজ করার যাবতীয় শক্তির উৎসই হলো খাবার।

    সঠিক ও সুষম খাবার যেমন আমাদের সুস্থ সবল রাখতে সাহায্য করে, তেমনই দেহের স্বাভাবিক ওজন নিয়ন্ত্রণেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সব সময় খাবার খাওয়ার প্রবণতা বা অহেতুক খিদে খিদে ভাব অজান্তে শরীরে কোনো বড় ধরনের সমস্যা বা রোগ ডেকে আনছে না তো? যদি আপনার ক্ষেত্রেও এমনটা হয়, তাহলে আজ থেকেই সাবধান হোন। আসলে,খিদে না পেলেও খাই খাই ভাব মোটেও শরীরের পক্ষে ভালো নয়। অসময়ে খাই খাই ভাব শরীরে হরমোন জনিত সমস্যার পূর্বাভাস। হতে পারে বড় কোনো রোগের লক্ষণও। এ ছাড়া শরীরে জলের অভাব বা রক্তে চিনির পরিমাণ বেড়ে গেলে এই ঘন ঘন খাওয়ার প্রবণতা বেড়ে যায়।এমনকি কেউ দুশ্চিন্তায় ভুগলেও অতিরিক্ত মানসিক চাপ কমাতে মিষ্টির প্রতি বেশি ঝুঁকে পড়েন। চিপস, আইসক্রিম, চকলেট জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন। তবে কোনো কিছুই যে শরীরের পক্ষে অতিরিক্ত ভালো নয়, তা ফের মনে করিয়ে দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর,মাঝে মধ্যে খিদে পেলেই যা খুশি তাই খেয়ে নেওয়া শরীরের জন্য একদমই ভালো নয়। এতে মেদ যেমন বৃদ্ধি পায় তেমনই সারা দিন ঘুম ঘুম ভাব বা অবসন্নতার সৃষ্টি হয়। যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে তোলে।এই অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শারীরিক কর্মক্ষমতা ঠিক রাখতে এবং বিএমআই ঠিক রাখতে প্রতিদিন একই সময়ে আহার গ্রহণ করুন। সারা দিন টুকটাক খাবার না খেয়ে বা একবারে পেট ভরে ভাত না খেয়ে দু- তিন ঘণ্টা অন্তর অন্তর হেলদি খাবার খাওয়ার অভ্যাস করুন।খিদে পেলেই সঙ্গে সঙ্গে খাবার খাবেন না। এতে পর্যাপ্ত পরিমাণ খাবার আমরা খেতে পারি না। বরং খিদে পেলে ১০ থেকে ২০ মিনিট পর খাবার খান।পাশাপাশি,খেতে বসে কমপিটিশন নয় বরং কে কত আস্তে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন,সেই অভ্যাস করুন। কারণ ঝটপট খেলে খাবার ঠিকমতো হজম হয় না। রক্তের সমস্যা দেখা দিতে পারে।এ ছাড়া কিছুক্ষণ পর আবার খিদে পেয়ে যেতে পারে। সুতরাং খেতে বসে সময় নিয়ে ভালোভাবে চিবিয়ে খাবার খান। এতে সুস্থ থাকবেন আপনি।অন্যদিকে,খাবার খাওয়ার আগে অথবা আধঘণ্টা পরে জল পান করুন। এতে হজম প্রক্রিয়া ভালো হয়। আর খিদে পেলেই চিপস, চকলেট না খেয়ে হালকা কিছু পুষ্টিকর স্ন্যাকস খেতে পারেন।এছাড়া,অতিরিক্ত ফাস্টফুড না খেয়ে বাড়িতে পছন্দমতো কিছু বানিয়ে খান। এতে মন ও শরীর দুটিই ভালো থাকবে।সকালের খাবার শুরু করুন ভারী কিছু দিয়ে। প্রাতঃরাশে থাকুক পুষ্টিকর প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস যুক্ত খাবার। যা আমাদের সারা দিনের কাজ করার শক্তি জোগাবে।সেইসঙ্গে প্রতিদিন একই টাইমে লাঞ্চ করুন এবং খাওয়ার সময় টিভি, মোবাইল, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। কী খাচ্ছেন সেটা ভালো করে দেখুন, আস্তে আস্তে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন।

    এ ছাড়া শরীর সুস্থ রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ব্যায়াম করুন, যোগা করুন। রাতে শোয়ার আগে ধ্যান করুন। প্রচুর জল পান করুন। অহেতুক রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস করুন।এ ছাড়া সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দিন শুরু করার চেষ্টা করুন। মনের স্বাস্থ্য যেমন ভালো থাকবে শরীর স্বাস্থ্যও হবে তেমন সুঠাম। তাই আর দেরি না করে ঘন ঘন খিদের অভ্যাস ত্যাগ করুন।