
রাজ্যে পালাবদলের পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। গণনাকেন্দ্রে রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোঁড়ার ঘটনা ঘটেছে। দেবকে লক্ষ্য করে উঠেছে চোর স্লোগান। এবার বিমানে হেনস্তার শিকার কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।
তাঁকে দেখামাত্রই চোর স্লোগান তুলেছেন সহযাত্রীরা। স্লোগান উঠেছে,পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। এসবের মাঝে শুক্রবার বিমানে সফর করছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।
তাঁকে দেখা মাত্রই আসন ছেড়ে উঠে দাঁড়ান সহযাত্রী। তোলেন চোর স্লোগান। স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আসনে বসে পড়েন সাংসদ মহুয়া মৈত্র। বর্ণনা অনুযায়ী,বিমান সেবিকারা গিয়ে আয়ত্তে আনেন পরিস্থিতি। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।উল্লেখ্য,সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কার্যত টিশার্টে মুখ ঢেকেছেন সুপারস্টার দেব। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে।
