
সম্প্রতি পর্যটন ক্ষেত্রকে খুবই গুরুত্ব দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। তাই দেশটিতে ভ্রমণকারীদের সঙ্গ দেওয়ার জন্য নারী এআই-এর ব্যবস্থা করেছে সৌদির পর্যটন কর্তৃপক্ষ।
সৌদির পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সারা অ্যাপের বিটা ভার্সন লঞ্চ করেছে। এর ফলে সৌদি আরবে ভ্রমণকালে দর্শনার্থীরা নারী সঙ্গী গাইড হিসেবে নিতে পারবেন। চলতি সপ্তাতে লন্ডনে ওয়াল্ড ট্রাভেল মার্কেট প্রদর্শনীতে এটি লঞ্চ করা হয়েছে। বলা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুধিমত্তার মাধ্যমে পরিচালিত এ পরিষেবা ডিজিটাল নারী গাইডের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এ গাইড সৌদি আরব সম্পর্কে গভীরভাবে জ্ঞানী এবং দেশটির পর্যটন গন্তব্য, ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক স্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য, আন্তর্জাতিক ইভেন্ট এবং দর্শকদের আগ্রহের অন্যান্য বিষয় সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং পরামর্শ প্রদান করতে পারে।সারা নামের এ অ্যাপটি ওয়াল্ড ট্রাভেল মার্কেটে সৌদি প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়েছে।
দাবি প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের সঙ্গে এটি সরাসরি যোগাযোগ স্থাপন করতে পেরেছে। ফলে সৌদির পর্যটন খাতে আগ্রহ ও অভিজ্ঞতার বিষয়ে অ্যাপটি যে বিস্তৃত তথ্য সরবরাহ করেছে তাতে তারা মুগ্ধ হয়েছেন।
ছবি সৌজন্যে : এক্স









