মুম্বইয়ের হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহ

0
241
Female doctor assaulted at Mumbai hospital
Female doctor assaulted at Mumbai hospital
আর জি কর-কাণ্ডের প্রতিবাদের মধ্যে মুম্বইয়ের হাসপাতালে কর্মরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। রেসিডেন্ট ডাক্তারদের অভিযোগ, সেই সময়ে ওই মহিলা চিকিৎসক ওয়ার্ডে কর্তব্যরত অবস্থায় ছিলেন।
তখনই রোগী ও তাঁর সঙ্গে আসা মত্ত ব্যক্তিরা চিকিৎসকের উপর হামলা চালিয়েছে।প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এক রোগীর চিকিৎসা করছিলেন নিগৃহীতা। সেই সময় তাঁর পরিজনেরা ওই মহিলা চিকিৎসকের উদ্দেশে কুকথা বলেন ও হুমকি দেন বলে অভিযোগ। রেসিডেন্ট ডাক্তারদের দাবি, রোগীর সঙ্গে আরও পাঁচ-ছ’জন ব্যক্তি ছিলেন। মত্ত অবস্থায় তাঁরা ওই চিকিৎসককে নিগ্রহ করেন।গভীর রাতের ওই ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে যায় অভিযুক্তেরা। এরপর সকালে মহিলা চিকিৎসক মুম্বইয়ের সিয়ন থানায় অভিযোগ জানান। সেখানকার চিকিৎসক সংগঠন মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস এই ঘটনার নিন্দা করে বিবৃতি প্রকাশ করেছে। রেসিডেন্ট চিকিৎসকদের সংগঠনের বক্তব্য, নিরাপত্তায় কতটা খামতি রয়েছে এই ঘটনা তা আবারও দেখিয়ে দিল। চিকিৎসকদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা যাবে না। প্রতিটি হাসপাতালে কড়া নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে হবে।