গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home North 24Pgs বাদ গেল পা, মাথা ফাটল মহিলা আরপিএফের, ধুন্ধুমার দমদম

    বাদ গেল পা, মাথা ফাটল মহিলা আরপিএফের, ধুন্ধুমার দমদম

    0
    99
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আরপিএফ এবং যাত্রীদের মধ্যে বচসায় ধুন্ধুমার দমদম স্টেশন। লাইনে পড়ে কাটা গিয়েছে যাত্রীর পা, মাথা ফেটেছে মহিলা আরপিএফের।
    জানা গিয়েছে ২ নম্বর প্ল্যাটফর্মে যখন ডাউন ব্যারাকপুর লোকাল ঢুকছিল তখন কিছু যাত্রীদের মধ্যে বচসা বাধে। পরবর্তীতে সেখানে ঢুকে পড়ে আরপিএফ। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পরিবর্তে আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঝামেলার মধ্যেই এক যাত্রী ও দুই আরপিএফ কর্মী লাইনে পড়ে যান। কার্যত তখনই ট্রেন এসে পড়ে। এক যাত্রী পা কাটা গিয়েছে বলে খবর। এক আরপিএফ কর্মীর মাথা ফাটে।
    করুণা কুমারী নামে আহত মহিলা আরপিএফ কর্মী এবং বছর ৫৮-র জগদীশচন্দ্র সরকার নামে ওই যাত্রীকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।