রেফারির দৃষ্টিশক্তি নিয়ে ব্যঙ্গ মরিনিওর

0
145

ইস্তাম্বুলে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে ইউনাইটেডের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে মরিনিওর ফেনেরবাচে। ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ১৫ মিনিটে ইউনাইটেড এগিয়ে গেলেও বিরতির পর ৪৯ মিনিটে ইউসেফ এন–নেসরির গোলে সমতায় ফেরে তুর্কি ক্লাবটি।

উয়েফা আয়োজিত দ্বিতীয় শীর্ষ এই ক্লাব টুর্নামেন্টের লিগ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচেই ড্র করল ইউনাইটেড।ইংলিশ ক্লাবটির কোচ এরিক টেন হাগের ওপর থেকে চাপ তাতে একটুও কমেনি।লিগপর্বে ৩৬টি ক্লাবের মধ্যে ২১তম অবস্থানে ইউনাইটেড।মরিনিওর ফেনেরবাচে আছে ১৪ নম্বরে।তবে এই ম্যাচে আরও একটি ঘটনা ঘটেছে এবং তাতে ঠোঁটকাটা মরিনিও ব্যঙ্গাত্মক কথাও বলেছেন ম্যাচের রেফারি ক্লেমঁ তুরপিঁকে নিয়ে।ম্যাচের সময় এক ঘণ্টা হওয়ার কিছুক্ষণ আগে লাল কার্ড দেখেন পর্তুগিজ এই কোচ। কারণ, ফেনেরবাচের পেনাল্টির দাবি নাকচ করে দেন ফরাসি রেফারি তুরপিঁ।এরপরই তাঁর সঙ্গে কথা–কাটাকাটিতে জড়িয়ে পড়েন মরিনিও।ফল হিসেবে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় মরিনিওকে।ম্যাচ শেষে মরিনিও প্রথমে এই পেনাল্টি না দেওয়া নিয়ে কথা বলতে চাননি। পরে বলেছেন, রেফারি অবিশ্বাস্য এক কথা বলেছেন। বলেছেন, একই সময়ে তিনি বক্সে খেলা দেখার পাশাপাশি টাচলাইনে তাঁর আচরণেও চোখ রেখেছেন। এমন দৃষ্টিশক্তির জন্য তাঁকে অভিনন্দন, তিনি অবিশ্বাস্য।

ম্যাচের সময়, যেটা প্রায় ১০০ মাইল গতিবেগে চলছিল, তার এক চোখ ছিল পেনাল্টি–পরিস্থিতির ওপর এবং আরেকটি চোখ নজর রেখেছে বেঞ্চে তাঁর আচার–আচরণে। রেফারি ক্লেমঁ তুরপিঁ, এ কারণেই বিশ্বের অন্যতম সেরা রেফারি।

ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া