গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports ম্যানইউতেই থাকছেন ফার্নান্দেজ

    ম্যানইউতেই থাকছেন ফার্নান্দেজ

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রুনো ফার্নান্দেজের ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাবটির প্রধান কোচ রুবেন আমোরিম। আমোরিম জানিয়ে দিয়েছেন, এই গ্রীষ্মে দল ছাড়তে দেওয়া হবে না ফার্নান্দেজকে।ম্যানইউর সঙ্গে ফার্নান্দেজের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। আগস্টে এই  চুক্তি রিনিউ করেছিল ৩০ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার।তবে সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদে তার সম্ভাব্য যোগদান নিয়ে গুঞ্জন ছড়ায়।

    তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আমোরি বলেছেন, না, এটি ঘটবে না।কিভাবে তিনি এতটা নিশ্চিত? জবাবে প্রাক্তন স্পোর্টিং কোচ হেসে বলেছেন,কারণ তিনি তাকে আগেই বলে দিয়েছেন। নতুন সিজনে স্কোয়াডে অনেক পরিবর্তনের ইঙ্গিত দিলেও আমোরিমের কথায় পরিষ্কার, ফার্নান্দেজ ইউনাইটেডেই থাকছেন।এদিকে এই সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করেছেন, যেখানে ইউনাইটেডের আর কোনো খেলোয়াড় এখনো দু’ অঙ্কের গোলসংখ্যায় পৌঁছাতে পারেননি।

    শেষ আন্তর্জাতিক বিরতির আগের সপ্তাহে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন,পাঁচ গোল করেছিলেন, যার মধ্যে ছিল ইউরোপা লিগের শেষ ষোলোতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক।এই সিজনে প্রিমিয়ার লিগে ৩১ গোলে অবদান ,গোল ও অ্যাসিস্ট ফার্নান্দেজের। যা লিগে মোহাম্মদ সালাহ ৫৪ ও আর্লিং হালান্ডের ৩৩ পর তৃতীয় সর্বোচ্চ।