
রঙের উৎসব-আনন্দে সামিল গোটা দেশ তথা রাজ্য। সাধারণের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন রাজনীতিকরাও।
মালদহের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে আয়োজিত বসন্ত উৎসবে সামিল ছিলেন সস্ত্রীক ইংরেজবাজার পরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। সকাল থকে নদিয়ার মায়াপুরে চিরায়ত প্রথা মেনে দোল উৎসব পালিত হয়। রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকেও প্রচুর পরিমাণে ভক্ত এসেছেন শ্রীধাম মায়াপুরে। নিষ্ঠা সহকারে শ্রীরামকৃষ্ণের চরণে আবির নিবেদন করে দোলযাত্রার সূচনা হয় হাওড়ার বেলুড় মঠে। মঠের চারদিক পরিক্রমা করে খোল, কর্তাল বাজিয়ে নামসংকীর্তন করেন মঠের সন্ন্যাসী মহারাজরা। হুগলির চুঁচুড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত হয়েছে দোল উৎসব। পশ্চিম বর্ধমানের আসানসোল গ্রামের রামসায়ের ময়দানে প্রভাতফেরী, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজিত হয় দোল উৎসব।
কলকাতার আলিপুরে শ্রী শ্যামবাবা মন্দির ও আলীপুর সার্বজনীন ক্লাবের উদ্যোগে ফুল কি হোলি অনুষ্ঠান আয়োজন করা হয়। সন্তোষ মিত্র স্কোয়ারে আয়োজিত দোল উৎসবে হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর সজল ঘোষ।
