গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports বায়ার্নকে হারিয়ে আশা রইলো ফেইনুর্ড-র

    বায়ার্নকে হারিয়ে আশা রইলো ফেইনুর্ড-র

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স

    অসংখ্য সুযোগ হাতছাড়া করার পাশাপাশি রক্ষণে অনেক ভুলের চড়া মাশুল দিল বায়ার্ন মিউনিখ। তাদের ভীষণ হতাশার রাতে দারুণ এক প্রাপ্তি ধরা দিল ফেইনুর্ডের হাতে।

    আঁটসাঁট রক্ষণ আর গতিময় আক্রমণভাগের সৌজন্য তারা পেল স্মরণীয় এক জয়।ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে ফেইনুর্ড। জোড়া গোল করে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সান্তিয়াগো হিমেনেস, শেষ দিকে গোলের দেখা পেয়েছেন আয়াসে উয়েদা।ম্যাচের ফলাফলে যদিও নেই মাঠের প্রতিচ্ছবি। ঘন ধোঁয়ায় শুরুতে আট মিনিটের মতো বন্ধ থাকে খেলা। ফের শুরু হওয়ার পর নবম মিনিটে দুরূহ কোণ থেকে ফেইনুর্ড ফরোয়ার্ড হিমেনেসের শট প্রতিহত হয়।এলোমেলো ফুটবলের মাঝে বায়ার্নকে চমকে দিয়ে ২১ মিনিটে এগিয়ে যায় ফেইনুর্ড। নিজেদের অর্ধ থেকে খেইস স্মালের উঁচু করে বাড়ানো বল প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে গতিময় শটে গোল খুঁজে নেন হিমেনেস। দুই মিনিট পর সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন লেয়ন গোরেটস্কা। দায়ত উপামেকানোর ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।৪২ মিনিটে খুব কাছ থেকে গোলরক্ষক বরাবর শট নিয়ে দারুণ সুযোগ নষ্ট করেন হ্যারি কেইন।অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে প্রতিহত হয় বায়ার্নের তিনটি শট, এর পাশাপাশি ডান পাশের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় উপামেকানোর শট। চোট পেয়ে খানিক পর মাঠ ছাড়েন আলফুঁস ডেভিস। তার জায়গায় নামা রাফায়েল গেরেইরো বক্সে প্রতিপক্ষকে ফাউল করায় পেনাল্টি পায় ফেইনুর্ড। সফল স্পট কিকে ব্যবধান বাড়ান মেক্সিকান ফরোয়ার্ড হিমেনেস। দু’ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফেইনুর্ড।দ্বিতীয়ার্ধেও কঠিন পরীক্ষা দিয়ে ব্যবধান ধরে রাখেন বেইলো। ৫৪ মিনিটে খুব কাছ থেকে তিনি ঠেকান ইংলিশ স্ট্রাইকার কেইনের শট। ছ’ মিনিট পর মুসিলিয়ার হেড ব্যর্থ করে দেন বেইলো। ৬১ মিনিটে একইভাবে ঠেকিয়ে দেন গোরেটস্কার হেড। বায়ার্নের একের পর এক সুযোগ নষ্ট করার মধ্যেই ৮৯ মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ায় ফেইনুর্ড।

    আন্তোনি মিলাম্বোর কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ঠিকানা খুঁজে নেন জাপানের ফরোয়ার্ড উয়েদা।সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠে এসেছে ফেইনুর্ড। জাগিয়ে রেখেছে সেরা আটে থাকার সম্ভাবনা।