ভারতকে হুঁশিয়ারি দিলেন ফিল্ড মার্শাল মুনির

0
121
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর হচ্ছে পাক সেনার, দাবি করেছেন পাক সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির।

 অপারেশন সিঁদুর পরবর্তী সংঘাতের উল্লেখ করে নাম না-করে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বহয়ালপুর সেনাশিবিরে পাক ফৌজের যুদ্ধ প্রস্তুতি, প্রশিক্ষণ এবং প্রশাসনিক কার্যকলাপ পর্যবেক্ষণে গিয়ে ফিল্ড মার্শাল মুনির বলেছেন,পাকিস্তান সশস্ত্র বাহিনী সব হুমকির বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণ তৈরি রয়েছে।ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র এবং নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলার জন্য সর্বোত্তম প্রস্তুতি বজায় রাখার কাজ চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতের যুদ্ধ আদ্যন্ত প্রযুক্তনির্ভর হতে চলেছে জানিয়ে মুনির বলেছেন, আগামী দিনে প্রযুক্তিগত কৌশলগুলি শারীরিক সক্ষমতাকে প্রতিস্থাপন করবে এবং আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনবে।তাই পাকিস্তান সশস্ত্র বাহিনী দ্রুতগতিতে প্রযুক্তি গ্রহণ এবং আত্মস্থ করছে।

এই প্রক্রিয়ায় উদ্ভাবন, স্বদেশীকরণ এবং অভিযোজনের মৌলিক প্রক্রিয়া চলতে থাকবে।