গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Entertainment ‘রিসোর্ট’ নিয়ে তুমুল বিতর্ক

    ‘রিসোর্ট’ নিয়ে তুমুল বিতর্ক

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    তামিল ওয়েব সিরিজ রিসোর্ট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মালয়ালম অভিনেত্রী অনুগ্রহা এস নাম্বিয়ার অভিযোগ তুলেছেন, সিরিজটির নির্মাতারা তাঁর পারিশ্রমিক দেননি এবং চুক্তির ফাঁদে ফেলে কাজ করিয়েছেন। অভিযোগের তির গেছে অভিনেতা-নির্মাতা বিজয় কুমার রাজেন্দ্রন এবং তাঁর স্ত্রী নক্ষত্রা মূর্তির দিকেও।

    ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে অনুগ্রহা দাবি করেছেন, সিরিজের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর তিনি অন্য কাজ হারিয়েছেন। তাঁর ভাষ্য, গুরুত্বপূর্ণ চরিত্রের আশ্বাস দিয়ে তাঁকে শুটিংয়ের তারিখ আটকে রাখতে বলা হয়েছিল, কিন্তু পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। অনুগ্রহা আরও জানিয়েছেন, কাজ শেষ করলেও পারিশ্রমিক পাননি।এর ফলে আর্থিক সংকটে পড়েছেন, এমনকি খাবার জোটাতেও সমস্যা হয়েছে বলে দাবি করেন। মানসিক চাপের কারণে তাঁর শারীরিক অবস্থাও খারাপ হয়েছে—খিঁচুনি ও পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

    অনুগ্রহা অভিযোগ করেছেন, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর এক বন্ধুকে নক্ষত্রা মূর্তি অপমানজনক ভয়েস মেসেজ পাঠান, যাতে তাঁকে কাজে ফিরতে চাপ দেওয়া হয়। একই সঙ্গে তিনি দাবি করেন, বিজয় কুমার তাঁর পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল ছিলেন না।এই অভিযোগে সমর্থন জানিয়ে আরেক অভিনেত্রী মালবিকা শ্রীনাথও বলেছেন, অডিশনের সময় থেকেই প্রযোজনা সংস্থা নবাগতদের সঙ্গে খারাপ আচরণ করেছে এবং আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।